ফটোকার্ড
শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ আব্দুস সাত্তার ফাউন্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা /ক্লাবের মাঝে সিড গ্র্যান্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৫ জুন ২০২৬) বেলা ১২ ঘটিকার সময় ছোঁয়ামনি গার্ডেন প্যালেস রিসোর্টে সিড গ্র্যান্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার।

প্রধান অতিথির বক্তব্য হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, মহান রাব্বুল আলামিন মানবজাতিকে সৃষ্টি করেছেন মানুষের কল্যানের জন্য। আমাদের সকলের উচিৎ অসহায় দুঃস্থ মানুষের পাশে দাড়ানো। আপনারা আপনাদের সংস্থার মাধ্যমে পৌরসভার ১৫ টি ওয়ার্ডের অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াবেন। আপনারা মাদক,বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করবেন।
এসময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ নুরনবী হোসাইনী সহ সিরাজগঞ্জ পৌরসভার ১৫ টি সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, এনজিও কর্মী কাজী সোহেল রানা।





