শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সিরাজগঞ্জে পরিবহন ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভোক্তা অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযান ও জরিমানা

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জের সয়দাবাদ ও যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় পরিবহন ও সিএনজিচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। অভিযানের মূল উদ্দেশ্য ছিল ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা এবং পরিবহন খাতে ভোক্তা অধিকার নিশ্চিত করা।

অভিযানকালে দেখা যায়, কয়েকটি সিএনজি ও পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করছে এবং যাত্রীদের প্রতিশ্রুত সেবা প্রদানেও অনিয়ম করছে। এ অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৫ জন সিএনজি চালককে শাস্তির আওতায় আনা হয়। পাশাপাশি বিআরটিএ নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে এসআই পরিবহন ও যমুনা লাইন পরিবহনকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

শুধু জরিমানা করেই ক্ষান্ত হয়নি অভিযান পরিচালনাকারী দল; অতিরিক্ত আদায় করা ভাড়া সংশ্লিষ্ট যাত্রীদের তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ারও নির্দেশনা প্রদান করা হয়। এতে উপস্থিত যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

যৌথ এ অভিযানে জেলা ক্যাবের প্রতিনিধিরা এবং র‍্যাব সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষা এবং যাত্রীদের হয়রানি বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্টদের প্রতি সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, কোনো অবস্থাতেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোক্তাদের স্বার্থ রক্ষা, সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযান জনমনে ইতিবাচক সাড়া ফেলেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০