,
সর্বশেষ
সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সোহেল মাহমুদ রঞ্জুর পিতার ইন্তেকাল, বিএনপি’র গভীর শোক
সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম,থানায় মামলা
শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলাটিপে হত্যা,স্বামী আটক
তাড়াশের চলনবিলে রিং ও চায়না জালের থাবা, হুমকির মুখে দেশীয় মা ও পোনা মাছ
শিয়ালকোলের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ রানার
সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা,পুরস্কার ও বৃক্ষ বিতরণ
পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত
সিরাজগঞ্জে ভোরের পাখি ফিটনেস ক্লাবের আয়োজনে দেশীয় মৌসুমি ফল উৎসব পালন
শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
তাড়াশে উৎসবমুখর পরিবেশে পালিত হলো সাপ্তাহিক চলনবিল বার্তার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম,থানায় মামলা

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈন্দনাথ এলজিইডি মোড় এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রোমান নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন আহত ছাত্রের মা মোছা. রুমা বেগম।

এজাহার ও আহত ছাত্রের মা রুমা বেগম সূত্রে জানা যায়, আহত রোমান সেখ (২৬) হাজী কোরদ আলী মেমোরিয়াল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত ২৬ জুন সকালে  চঞ্চল তার পাওনা ২০ হাজার টাকা চাইতে গেলে অভিযুক্তদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করা হয়। খবর পেয়ে রোমান কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে চঞ্চলকে উদ্ধার করতে গেলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে রোমানকে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এছাড়া হামলার সময় তার গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা, ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

স্থানীয়রা আহত রোমানকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার গ্রীন স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আহতের মা মোছা. রুমা বেগম চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দায়েরে বিলম্ব হয়েছে বলে উল্লেখ করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানার  অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান জানান,স্থানীয়রা এক আসামীকে ধরে থানায় সোর্পদ করলে আমরা উক্ত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে বাকি আগামীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে।

শেয়ার করুনঃ