,
সর্বশেষ
সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সোহেল মাহমুদ রঞ্জুর পিতার ইন্তেকাল, বিএনপি’র গভীর শোক
সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম,থানায় মামলা
শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলাটিপে হত্যা,স্বামী আটক
তাড়াশের চলনবিলে রিং ও চায়না জালের থাবা, হুমকির মুখে দেশীয় মা ও পোনা মাছ
শিয়ালকোলের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ রানার
সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা,পুরস্কার ও বৃক্ষ বিতরণ
পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত
সিরাজগঞ্জে ভোরের পাখি ফিটনেস ক্লাবের আয়োজনে দেশীয় মৌসুমি ফল উৎসব পালন
শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
তাড়াশে উৎসবমুখর পরিবেশে পালিত হলো সাপ্তাহিক চলনবিল বার্তার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা,পুরস্কার ও বৃক্ষ বিতরণ

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্ট :
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বৃক্ষের চারা বিতরণ এবং বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতিরায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বৃক্ষের চারা বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একটি বাসযোগ্য ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ, পরিবেশবান্ধব জীবনযাপন, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং প্লাস্টিক দূষণ রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, পরিবেশ সংরক্ষণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নূরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
এছাড়া বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জের উপ-পরিচালক মুনজুরে মওলা, মেডিনোভা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সামাদ আজাদ, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল ইসলাম সোহাগ এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সৌকত আহমেদ।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক শারমিন আক্তার, নমুনা সংগ্রহকারী মাহিন মণ্ডল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সিরাজগঞ্জ সরকারি কলেজের রোভার স্কাউট ও গার্লস ইন রোভার সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নুরন্নবী খান জুয়েল।

শেয়ার করুনঃ