,
সর্বশেষ
সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সোহেল মাহমুদ রঞ্জুর পিতার ইন্তেকাল, বিএনপি’র গভীর শোক
সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম,থানায় মামলা
শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলাটিপে হত্যা,স্বামী আটক
তাড়াশের চলনবিলে রিং ও চায়না জালের থাবা, হুমকির মুখে দেশীয় মা ও পোনা মাছ
শিয়ালকোলের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ রানার
সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা,পুরস্কার ও বৃক্ষ বিতরণ
পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত
সিরাজগঞ্জে ভোরের পাখি ফিটনেস ক্লাবের আয়োজনে দেশীয় মৌসুমি ফল উৎসব পালন
শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
তাড়াশে উৎসবমুখর পরিবেশে পালিত হলো সাপ্তাহিক চলনবিল বার্তার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

সিরাজগঞ্জে ভোরের পাখি ফিটনেস ক্লাবের আয়োজনে দেশীয় মৌসুমি ফল উৎসব পালন

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে সুস্থ-সবল সমাজ গড়ে তোলার প্রত্যয়ে সিরাজগঞ্জ ভোরের পাখি ফিটনেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব-২০২৬ ।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকালে সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর পাড় হার্ডপয়েন্ট এলাকায় ভোরের পাখি ফিটনেস ক্লাবের আয়োজনে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফল উৎসব আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভোরের পাখি ফিটনেস ক্লাবের প্রধান উপদেষ্টা হাজী মো:আব্দুস সাত্তার তিনি বলেন, সুস্থ জাতি গঠনের জন্য নিয়মিত শরীরচর্চার পাশাপাশি দেশীয় মৌসুমি ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের তরুণ সমাজকে মাদক ও অসুস্থ জীবনযাপন থেকে দূরে রেখে খেলাধুলা,ব্যায়াম ও স্বাস্থ্য সচেতনতার দিকে এগিয়ে আনতে হবে। ভোরের পাখি ফিটনেস ক্লাব দীর্ঘদিন ধরে যে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে তা সত্যিই প্রশংসার দাবিদার।

ভোরের পাখি ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও পৌর এলাকায় ৯ নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর তাজ উদ্দিন শেখ বলেন,একটি সুস্থ,সচেতন ও প্রাণবন্ত সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য। গত ১০ বছর ধরে ভোরের পাখি ফিটনেস ক্লাব শুধু শরীরচর্চাই নয়,সামাজিক সম্প্রীতি,স্বাস্থ্য সচেতনতা এবং দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা আরও বড় পরিসরে স্বাস্থ্যসেবামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবো।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ভোরের পাখি ফিটনেস ক্লাবের সদস্য,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্বাস্থ্যসচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে প্রাণবন্ত করে তোলে। নিয়মিত ব্যায়াম,স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং দেশীয় মৌসুমি ফল গ্রহণের মাধ্যমে সুস্থ-সুন্দর জীবন গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

শেয়ার করুনঃ