মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সুনামধন্য বিদ্যাপীঠ মওলানা ভাসানী ডিগ্রি কলেজ কর্তৃক
২১ শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস পালন উপলক্ষে শহিদ বেদীতে পুস্পস্তবক অর্পণ,
করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারী ২০২৬) ভোরের দিকে সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মওলানা ভাসানী ডিগ্রি কলেজের আয়োজনে শহরের বাজার স্টেশন এলাকায় ‘মুক্তির সোপান’ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, ও শ্রদ্ধা জানান মওলানা ভাসানী ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আলহাজ্ব মোঃ সিরাজ উদ্দিন,।

অধ্যক্ষ আলহাজ্ব মোঃ সিরাজ উদ্দিন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয়তাবাদ চেতনার ভিত্তি রচনা করেছে। ভাষা-শহিদদের আত্মত্যাগ শুধু মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠাই নয়, বরং স্বাধীনতা ও আত্মমর্যাদার সংগ্রামেরও অনুপ্রেরণা। তিনি বলেন, বাংলাই একমাত্র ভাষা যার জন্য মানুষ রক্ত দিয়েছে, তাই এই ভাষা ও এর আন্তর্জাতিক মর্যাদা প্রতিটি বাঙালির জন্য অত্যন্ত গর্বের বিষয়।
এসময়ে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ কুমার, সাদরিল আমীন, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোছাঃ নিলুফার ইয়াসমিন, মোছাঃ মরিয়ম খাতুন, অফিস সহকারী মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল করিম, পংকজ কুমার ঘোষ,সহ শিক্ষক / শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





