ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থান মাদ্রাসা ও মসজিদে জুম্মার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের মোটরসাইকেলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃআব্দুস সাত্তারের নিজস্ব অর্থায়নে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা প্রাঙ্গণে ফ্রি টোকেনের মাধ্যমে মোটরসাইকেল সংরক্ষণ করে নিরাপত্তা ব্যবস্থা করা হয়।
প্রতি শুক্রবার সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা এই সেবার আওতায় নিরাপদে তাদের মোটরসাইকেল রেখে নামাজ আদায় ও কবর জিয়ারত করতে পারছেন। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন পৌর মালশাপাড়া কবরস্থান মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ শাহাদত হোসাইন ও মোঃ আব্দুল হাকিম।

এসময় পৌর মালশাপাড়া কবরস্থান মাদ্রাসা ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন,পৌর মালশাপাড়া মসজিদ ও কবরস্থানের আগত মুসল্লিদের সেবা করা একটি মহৎ কাজ। অনেক সময় মোটরসাইকেল রাখার নিরাপদ স্থান না থাকায় মুসল্লিদের দুশ্চিন্তায় থাকতে হয়। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে আমার নিজস্ব অর্থায়নে ফ্রি টোকেন এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা চালু করেছি। আমরা চাই মুসল্লিরা নিশ্চিন্তে ইবাদত-বন্দেগিতে মনোযোগ দিতে পারেন। ভবিষ্যতেও ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য: স্থানীয় মুসল্লিরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,এটি মসজিদমুখী মানুষের জন্য একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ যা তাদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।





