শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সিরাজগঞ্জে লোকজ সংস্কৃতি উৎসবে মুক্তকণ্ঠ সংগীত একাডেমির সুরের মূর্ছনা

মোঃ হোসেন আলী ছোট্র :
‘শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংস্কৃতি চর্চা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের আয়োজনে চলমান মাসব্যাপী লোকজ সংস্কৃতি উৎসব, গ্রামীণ পণ্য প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে মুক্তকণ্ঠ সংগীত একাডেমির মনোমুগ্ধকর গানের আসর।
বুধবার (১০ জুন ২০২৬) বিকেল সাড়ে ৫টায় পৌর শহরের বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপান প্রাঙ্গণে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তকণ্ঠ সংগীত একাডেমির শিল্পীদের পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। উৎসবটির আয়োজন করেছে নাট্য নিকেতন গ্রুপ থিয়েটার এবং সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে নিসা ইভেন্ট ম্যানেজমেন্ট, সিরাজগঞ্জ।
অনুষ্ঠানে মুক্তকণ্ঠ সংগীত একাডেমির শিল্পীরা আধ্যাত্মিক ও লোকজ সংগীত পরিবেশন করেন। তাদের সুরেলা পরিবেশনায় উৎসব প্রাঙ্গণে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। বিভিন্ন বয়সী দর্শনার্থীরা অনুষ্ঠান উপভোগ করেন এবং লোকজ সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা ও আগ্রহের প্রকাশ ঘটান।
অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী সাংস্কৃতিক দল হিসেবে মুক্তকণ্ঠ সংগীত একাডেমির প্রধান পরিচালক মো. আরিফ হোসেনের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ।
এ সময় উপস্থিত ছিলেন নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের সভাপতি সাংবাদিক দিলীপ কুমার গৌড়, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. হোসেন আলী ছোট্ট, মুক্তকণ্ঠ সংগীত একাডেমির স্বপন রায়সহ নাট্য নিকেতনের সদস্যবৃন্দ এবং বিপুলসংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতা।
আয়োজকরা জানান, মাসব্যাপী এ লোকজ সংস্কৃতি উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী মেলার মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি, গ্রামীণ শিল্প ও লোকজ ধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও শিল্পীগোষ্ঠীর অংশগ্রহণে নৃত্য, সংগীত, আবৃত্তি ও লোকজ পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে, যা সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে।
সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করার এই আয়োজন স্থানীয় শিল্পী, সংস্কৃতিকর্মী ও দর্শকদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং লোকজ সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০