শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সিরাজগঞ্জে সিএনজি প্রতি অতিরিক্ত টোল বৃদ্ধির প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ হোসেন আলী ছোট্ট:

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে টোল ১০ টাকা থেকে বৃদ্ধি করে ১৫ টাকা নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচি পালন করেছেন সিএনজি শ্রমিকরা। এ সময় শ্রমিক নেতারা টোল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের ১০ টাকা বহাল রাখার দাবি জানান।

সোমবার (১ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ অটোটেম্পু-অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-১৯৮৫) এর উদ্যোগে সিরাজগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন এলাকার সিএনজি চালক ও শ্রমিকরা অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসমাইল হোসেন। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম লিটন। তিনি বলেন, জ্বালানি, যানবাহনের রক্ষণাবেক্ষণ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় এমনিতেই সিএনজি চালকদের আয় কমে গেছে। এর মধ্যে হঠাৎ করে টোল ৫ টাকা বৃদ্ধি শ্রমিকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

এ সময় আরও বক্তব্য রাখেন ইউনিয়নের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাবেক প্রচার সম্পাদক মোঃ আমিনুল করিম রনি, সাবেক দপ্তর সম্পাদক মোঃ আব্দুল লতিফ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। বক্তারা বলেন, শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই টোল বৃদ্ধি করা হয়েছে, যা তারা মেনে নেবেন না।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় ও পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে শ্রমিক নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ের এডিসি ও পৌর প্রশাসক সাহাদাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে টোল বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।

শ্রমিক নেতাদের দাবি প্রসঙ্গে পৌর প্রশাসক জানান, টোল বৃদ্ধির বিষয়টি সরকারি সিদ্ধান্ত ও পৌর ইজারার আওতাভুক্ত হওয়ায় তার এককভাবে এটি পরিবর্তনের সুযোগ নেই। এ বক্তব্যে শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে কর্মসূচি শেষ করেন।

শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, তাদের দাবি বিবেচনা না করা হলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। ইতোমধ্যে বিভিন্ন সিএনজি স্ট্যান্ড ও বাজার এলাকায় অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে।

উল্লেখ্য, পৌরসভার নতুন ইজারা কার্যক্রম অনুযায়ী মঙ্গলবার থেকে সিএনজি স্ট্যান্ডে প্রতি গাড়ির টোল ১৫ টাকা হারে আদায় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০