সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ পৌর শহরের ১নং খলিফাপট্রিস্থ প্রবীণ মুরুব্বি ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রাক্তন নাজির মরহুম মজিবুর রহমানের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

শনিবার (৬ জুন ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে মরহুমের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তাদের বাসভবনে যান তিনি। এ সময় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শুভকামনা জানান এবং মরহুম মজিবুর রহমানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক ও সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কারেন্ট, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হাসান খান চৌধুরী এবং সাধারণ সম্পাদক মামুনুর রশীদ রুবেল।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে মরহুম মজিবুর রহমানের অবদান স্মরণ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।






