বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড ও কারাদণ্ড
মৌচাকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত
খোকশাবাড়িতে পাঁচিল সন্দেশের দোকান হতে আজিজ মন্ডলের রাস্তা মেরামত কাজের উদ্বোধন
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবকে সিরাজগঞ্জ জেলা যুবদলের সংবর্ধনা
একসঙ্গে আওয়াজ তুলি, মাদককে না বলি”- সাইদুর রহমান বাচ্চু
ফ্যামিলি কার্ডে খুশি গাজীপুরের বদনীভাঙ্গার নারীরা
সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জরুরি পরিস্তিতি মোকাবেলার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নৃত্যে জাতীয় পর্যায়ে প্রথম উল্লাপাড়ার ক্যামেলিয়া রায় রাজশ্রী
টাঙ্গাইল জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবকে সিরাজগঞ্জ জেলা যুবদলের সংবর্ধনা

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জের কৃতি সন্তান আব্দুল ওয়াহাবকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে সিরাজগঞ্জ জেলা যুবদল।

বুধবার (১৭ জুন ২০২৬) সন্ধায় ই.বি রোডস্থ দলীয় বিএনপি কার্যালয়ে সিরাজগঞ্জে জেলা যুবদলে আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে জেলা যুবদলের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে আব্দুল ওয়াহাব কে বরণ করে নেন। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কেন্দ্রীয় পর্যায়ে তাঁর দায়িত্বপ্রাপ্তিকে জেলার জন্য গর্ব ও সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সহ জেলা যুবদল,শহর যুবদল,থানা যুবদল সহ নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা বলেন,আব্দুল ওয়াহাব ভাইয়ের নেতৃত্বে সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা যুবসমাজকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে। কেন্দ্রীয় পর্যায়ে তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে সিরাজগঞ্জের রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং যুবদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল ওয়াহাব বলেন,আমি সিরাজগঞ্জ যুবদলের নেতাকর্মীদের ভালোবাসায় অভিভূত। এই সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। দলের আদর্শ ধারণ করে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং যুবসমাজকে সুসংগঠিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সিরাজগঞ্জের প্রতিটি নেতাকর্মী আমার শক্তি ও প্রেরণার উৎস।

উল্লেখ্য: অনুষ্ঠি‌টি শেষে কেন্দ্রীয় নেতা আব্দুল ওয়াহাবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর রাজনৈতিক জীবনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও শুভকামনা জানানো হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০