ফটোকার্ড
মোঃ হোসেন আলী ছোট্ট : –সরকারি ও বেসরকারি কর্মকর্তা,
ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ ও জেলা পর্যায়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদেরকে নিয়ে সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলার জরুরি পরিস্তিতি মোকাবেলার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৭ জুন ২০২৬) দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে স্টার্ট নেটওয়ার্ক সহযোগিতায় ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপির বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায় এর সভাপতিত্বে এনডিপির নির্বাহী পরিচালক (এমঅ্যান্ডই) ও শিক্ষা সহায়তা কর্মসূচির কাজী মাসুদুজ্জামান পলের সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সিরাজগঞ্জের( ভারপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা, মোছাঃ আফসানা ইয়াসমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) মোঃ আঃ বাছেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন,
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সিরাজগঞ্জের কর্মকর্তা
ডা. এ কে এম আনোয়ারুল হক, মহিলা অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জের স্থানীয় পএিকা দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন, বেসরকারী স্যাটালাইট টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোর সিনিয়র রিপোর্টার হীরুকগুণ, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ( এ. এলটি), উক্ত কর্মশালায় সার্বিক সহযোগিতায় ছিলেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ,।





