বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জরুরি পরিস্তিতি মোকাবেলার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নৃত্যে জাতীয় পর্যায়ে প্রথম উল্লাপাড়ার ক্যামেলিয়া রায় রাজশ্রী
টাঙ্গাইল জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে সিরাজগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
জামিনে মুক্ত হয়ে পুরনো পেশায় সলঙ্গার সামিদুল, এলাকাবাসীর উদ্বেগ
সিরাজগঞ্জে জেনিন পরিবহনের সুপারভাইজার সেলিম খানের ইন্তেকাল
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২২

নৃত্যে জাতীয় পর্যায়ে প্রথম উল্লাপাড়ার ক্যামেলিয়া রায় রাজশ্রী

ফটোকার্ড

মো.মোকলেসুর রহমান মামুন :

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর নৃত্য বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ক্যামেলিয়া রায় রাজশ্রী।

গত ১৬ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হলরুমে দেশের আট বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নৃত্য বিভাগে সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করে ক্যামেলিয়া। তার এ সাফল্যে বিদ্যালয়, পরিবার এবং এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

ক্যামেলিয়ার বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায়। তার বাবা নারায়ণ চন্দ্র রায় ব্র্যাক ডেইরিতে ম্যানেজার হিসেবে কর্মরত এবং মা শাপলা রাণী রায়। ছোটবেলা থেকেই নৃত্যের প্রতি তার গভীর আগ্রহ ছিল। নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে সে জাতীয় পর্যায়ে এই গৌরবময় সাফল্য অর্জন করেছে।

তার এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সর্বস্তরের মানুষের মধ্যে গর্ব ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। ক্যামেলিয়ার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে আরো উৎসাহিত করবে বলে মনে করেছেন স্থানীয়রা।

মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুল আরাফাত পলাশ বলেন, “এটি শুধু ক্যামেলিয়ার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো প্রাথমিক শিক্ষা পরিবারের অর্জন। ক্যামেলিয়া শুধু আমাদের বিদ্যালয়ের নয়, দেশের প্রাথমিক পর্যায়ের নৃত্যশিল্পীদের জন্যও একটি অনুকরণীয় উদাহরণ। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, “এটি আমাদের জন্য আরও একটি বড় অর্জন। ক্যামেলিয়ার নৃত্য পরিবেশনা নিয়ে আমরা আশাবাদী ছিলাম এবং সে সেই প্রত্যাশা পূরণ করেছে। এর আগে আমাদের উপজেলার বেতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত জাতীয় পর্যায়ে দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল। তাদের সকলের জন্য অনেক শুভকামনা রইল।”

প্রতিযোগিতা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০