,
সর্বশেষ
রাজশাহীতে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
যমুনা ভাঙনে নিঃস্ব শতবর্ষী রহিতননেছার পাশে দাড়ালেন শাহজাদপুর উপজেলা প্রশাসন
ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের দায়ে মোবাইল কোর্টের অভিযান
রানীগ্রামে পানিবন্দি অসহায় মানুষের যাতায়াত সুবিধার্থে তিনটি নৌকা দিলেন চেম্বারের পরিচালক আলামিন
সিরাজগঞ্জে খান মিষ্টান্ন ভাণ্ডারের দই কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশনের দাবিতে লিখিত আবেদন
সিংড়ায় জামতলী-বামিহাল সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু
জীবিকার স্টিয়ারিং হাতে, সমাজসেবায় নিবেদিত দুই অটোরিকশা চালক
আন্দোলন-সংগ্রামের রাজপথের ত্যাগী নেতা মজিবুর রহমান লেবু: নুর কায়েম সবুজ
সিরাজগঞ্জে হোসেনপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ চায় এলাকাবাসী

ভাঙ্গুড়ায় উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ জুলাই ২০২৬ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩০,পাবনা ও সিরাজগঞ্জ এর মহিলা সংরক্ষিত মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জননিরাপত্তা জোরদার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করতে হবে। একই সঙ্গে জনসেবার মান উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং নিরাপদ ও শান্তিপুর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকল কে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান,ভাঙ্গুড়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আজম, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক মো. জাফর ইকবাল হীরক সরদার, পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মহির উদ্দিন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মো. রায়হান আলী, সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

শেয়ার করুনঃ