,
সর্বশেষ
সিরাজগঞ্জে খান মিষ্টান্ন ভাণ্ডারের দই কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশনের দাবিতে লিখিত আবেদন
সিংড়ায় জামতলী-বামিহাল সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু
জীবিকার স্টিয়ারিং হাতে, সমাজসেবায় নিবেদিত দুই অটোরিকশা চালক
আন্দোলন-সংগ্রামের রাজপথের ত্যাগী নেতা মজিবুর রহমান লেবু: নুর কায়েম সবুজ
সিরাজগঞ্জে হোসেনপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ চায় এলাকাবাসী
ভাঙ্গুড়ায় উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ঘাটাইলে ব্রাক্ষণ শাসন মহিলা ডিগ্রি কলেজে ভর্তি বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে আলোচনা সভা
সিরাজগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আনারস প্রতীকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন আল আমিন শেখ
সিরাজগঞ্জে নেসকোর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার বদলি

সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশনের দাবিতে লিখিত আবেদন

ফটোকার্ড

মো. হোসেন আলী ছোট্ট :

সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধী এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে শ্যালো মেশিনের মাধ্যমে পানি নিষ্কাশন, ড্রেন সংস্কার এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের দাবিতে পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌরসভা কার্যালয়ে গিয়ে ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলমগীর হোসেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইনের বরাবর আবেদনপত্র জমা দেন। আবেদনটি গ্রহণ করেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রকৌশলী মো. রবিউল কবির (সিভিল), উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান (সিভিল) এবং প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানা।

আবেদনে উল্লেখ করা হয়, ধানবান্ধী জে.সি. রোড, নর্থ বেঙ্গল মেডিকেল হাসপাতালের সামনের ডোবাপাড়া, বি.এল. স্কুল রোড, হবির গ্যারেজ সংলগ্ন দাসপাড়াসহ ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ নেমে এসেছে।

এছাড়া বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটির আশপাশেও পানি জমে থাকায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে হোসেনপুর বাগানবাড়ীসহ আশপাশের এলাকাতেও দ্রুত পানি নিষ্কাশনের জন্য শ্যালো মেশিন ব্যবহারের দাবি জানানো হয়েছে।

আবেদনকারীরা মানবিক বিবেচনায় দ্রুত সরেজমিনে পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, রাস্তা উঁচুকরণ, ড্রেন সংস্কার এবং স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য পৌর প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এলাকার বাসিন্দাদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বাড়বে।

শেয়ার করুনঃ