,
সর্বশেষ
নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক বসতবাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন প্রদান
মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার-৭
ভাঙ্গুড়ায় ইয়াবা সহ এক যুবক মাদক কারবারি গ্রেফতার
সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন
সিরাজগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থী, অসহায় রোগীদের অনুদান চেক ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ
সিরাজগঞ্জে ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান,২০ হাজার টাকা জরিমানা
মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ফটোকার্ড

নওগাঁ প্রতিনিধি: এস এ উজ্জ্বল :

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ১০টায় মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচি”-এর আওতায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের শিক্ষা, কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নে সরকার বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসব উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানুজা মুশাররব। তিনি বলেন, এ ধরনের সহায়তা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের আত্মনির্ভরশীল করে তোলা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নির্বাচিত ১৩৭ জন উপকারভোগীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থী ও কর্মজীবীরা যাতায়াতে সুবিধা পাবেন, আর সেলাই মেশিনের মাধ্যমে অনেক পরিবার আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুনঃ