,
সর্বশেষ
নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক বসতবাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন প্রদান
মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার-৭
ভাঙ্গুড়ায় ইয়াবা সহ এক যুবক মাদক কারবারি গ্রেফতার
সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন
সিরাজগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থী, অসহায় রোগীদের অনুদান চেক ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ
সিরাজগঞ্জে ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান,২০ হাজার টাকা জরিমানা
মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক পরিচালিত ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও প্রশিক্ষণার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় সিরাজগঞ্জের রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ফকরুল ইসলাম রাকিব এর সভাপতিত্বে ও কার্তিক চন্দ্র বর্মনের সঞ্চালনায় উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার ঔষধ তত্ত্বাবধায়ক মো: মামুনার রশিদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো:ইউনুস আলী শেখ,কার্যকরী সদস্য অশোক ঘোষ,সদস্য মো:নজরুল ইসলাম,মো:আতাউর রহমান রিপনসহ সমিতির নেতৃবৃন্দ,প্রশিক্ষণার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধান অতিথির মো:মামুনার রশিদ বলেন,একজন প্রশিক্ষিত ও নিবন্ধিত ফার্মেসি কর্মী দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিক জ্ঞান,নৈতিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের নিরাপদ ও মানসম্মত ওষুধসেবা নিশ্চিত করা সম্ভব। তাই এই প্রশিক্ষণকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

সভাপতির ফকরুল ইসলাম রাকিব বলেন,বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সবসময় দক্ষ ও যোগ্য ফার্মেসি কর্মী তৈরিতে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণার্থীরা এই কোর্স থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে জনগণকে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি আরও বলেন,ফার্মেসি শুধু একটি পেশা নয় এটি মানবসেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রশিক্ষণের প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে শিখে সততা ও পেশাগত দায়িত্ববোধ নিয়ে কাজ করলে সমাজ ও দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

উল্লেখ্য: উদ্বোধনী পর্বে প্রশিক্ষণার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পাঠ্যবই তুলে দেওয়া হয়। একই সঙ্গে কোর্সের উদ্দেশ্য,প্রশিক্ষণের গুরুত্ব,নিরাপদ ওষুধ ব্যবস্থাপনা,রোগীসেবা এবং একজন দক্ষ ও দায়িত্বশীল ফার্মেসি পেশাজীবী হিসেবে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শেয়ার করুনঃ