বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড ও কারাদণ্ড
মৌচাকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত
খোকশাবাড়িতে পাঁচিল সন্দেশের দোকান হতে আজিজ মন্ডলের রাস্তা মেরামত কাজের উদ্বোধন
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবকে সিরাজগঞ্জ জেলা যুবদলের সংবর্ধনা
একসঙ্গে আওয়াজ তুলি, মাদককে না বলি”- সাইদুর রহমান বাচ্চু
ফ্যামিলি কার্ডে খুশি গাজীপুরের বদনীভাঙ্গার নারীরা
সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জরুরি পরিস্তিতি মোকাবেলার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নৃত্যে জাতীয় পর্যায়ে প্রথম উল্লাপাড়ার ক্যামেলিয়া রায় রাজশ্রী
টাঙ্গাইল জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মৌচাকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট):

গাজীপুরের মৌচাকে অবস্থিত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে নানা প্রতিকূলতা ও বৈরী আবহাওয়ার মধ্যেও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প-২০২৬ এর দ্বিতীয় দিনের কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকালে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাকে পতাকা উত্তোলন ও প্রার্থনা সংগীতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। ১৮ থেকে ২০ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এই মূল্যায়ন ক্যাম্পে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত স্কাউট ও গার্ল-ইন-স্কাউট সদস্যরা গ্রুপভিত্তিক বিভিন্ন স্টেশন কার্যক্রম এবং সাঁতার মূল্যায়নে অংশগ্রহণ করছেন।

ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতরের প্রোগ্রাম বিভাগের পরিচালক মোসাঃ মাহফুজা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাকের চলতি দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ মশিউর রহমান, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক এবং চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এএইচএম মহসিন, রেলওয়ে, নৌ ও এয়ার অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ শামীমুল ইসলাম, রোভার অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আবুল খায়ের, সহকারী পরিচালক (প্রোগ্রাম) মোঃ আবু সাঈদ, সহকারী পরিচালক (ইফসাপ প্রকল্প) কাজী মোঃ নাসির উদ্দিন এবং সহকারী পরিচালক মোঃ সৈকত হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শনকালে প্রোগ্রাম বিভাগের পরিচালক মোসাঃ মাহফুজা পারভীন বলেন, “বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট’স স্কাউট’ অর্জনের লক্ষ্যে আয়োজিত এই মূল্যায়ন ক্যাম্প নানা প্রতিকূলতা সত্ত্বেও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। প্রচণ্ড গরম, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিভিন্ন ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জ মোকাবিলা করেও অংশগ্রহণকারী স্কাউটরা তাদের দক্ষতা, নেতৃত্বগুণ এবং মানসিক দৃঢ়তার পরিচয় দিচ্ছেন।”

তিনি আরও বলেন, কঠোর শারীরিক ও মানসিক পরীক্ষার মধ্য দিয়ে স্কাউটরা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাচ্ছেন, যা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দক্ষ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাম্পে অংশগ্রহণকারী স্কাউট ও গার্ল-ইন-স্কাউট সদস্যদের উৎসাহ-উদ্দীপনা এবং দায়িত্বশীল অংশগ্রহণে মূল্যায়ন কার্যক্রম প্রাণবন্ত হয়ে উঠেছে। আয়োজকরা আশা করছেন, সফলভাবে মূল্যায়ন সম্পন্নের মাধ্যমে যোগ্য স্কাউটরা বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনের পথে এক ধাপ এগিয়ে যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০