,
সর্বশেষ
শিয়ালকোলে সবার সমর্থন ও সহযোগিতায় পরিবর্তনের অঙ্গীকার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ রানা
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার,গডফাদারদের খুঁজছে ডিএনসি
জুড়ীতে হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ
জামালপুরে চাঁদা না পেয়ে হুমকি ও সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আবারও সিরাজগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফুল ইসলাম
সিরাজগঞ্জ পৌর কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
তাড়াশের পূর্বপাড়া শাহী জামে মসজিদে ৬টি ফ্যান চুরি,এলাকা জুড়ে ক্ষোভ
এনায়েতপুর মণ্ডলপাড়া থেকে পাঁচিল পর্যন্ত সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন
আত্মগোপনের পর গ্রেফতার সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল ও বশির আহমেদ

সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

ফটোকার্ড

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ার চলনবিল অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুর ২টায় উপজেলার ইটালী ইউনিয়নের ইন্দ্রাশন গ্রামে স্থানীয় জনগণের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগ লাঘবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন,”শস্য ও মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত আমাদের এই ঐতিহাসিক চলনবিলে কচুরিপানার অনিয়ন্ত্রিত বিস্তার এক ভয়াবহ রূপ ধারণ করেছে। এর ফলে একদিকে যেমন স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

আজকের এই পরিষ্কার কর্মসূচির মাধ্যমে আমরা চলনবিলের প্রাণ ফিরিয়ে আনার এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করলাম। কৃষি উৎপাদন ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”

শেয়ার করুনঃ