,
সর্বশেষ
শিয়ালকোলে সবার সমর্থন ও সহযোগিতায় পরিবর্তনের অঙ্গীকার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ রানা
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার,গডফাদারদের খুঁজছে ডিএনসি
জুড়ীতে হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ
জামালপুরে চাঁদা না পেয়ে হুমকি ও সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আবারও সিরাজগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফুল ইসলাম
সিরাজগঞ্জ পৌর কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
তাড়াশের পূর্বপাড়া শাহী জামে মসজিদে ৬টি ফ্যান চুরি,এলাকা জুড়ে ক্ষোভ
এনায়েতপুর মণ্ডলপাড়া থেকে পাঁচিল পর্যন্ত সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন
আত্মগোপনের পর গ্রেফতার সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল ও বশির আহমেদ

শিয়ালকোলে সবার সমর্থন ও সহযোগিতায় পরিবর্তনের অঙ্গীকার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ রানা

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

আসন্ন সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শিয়ালকোল ইউনিয়নের কৃতি সন্তান মো. এরশাদ রানা। প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন। একই সঙ্গে তিনি একটি আধুনিক, নিরাপদ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব শিয়ালকোল ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় এরশাদ রানা বলেন, রাজনীতি বা জনপ্রতিনিধিত্বকে ক্ষমতার মাধ্যম নয়, বরং মানুষের সেবার সুযোগ হিসেবে দেখেন তিনি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার অভিজ্ঞতা থেকেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন বলে জানান।

তিনি বলেন, তরুণ ও যুবসমাজের উদ্যম, মুরুব্বীদের অভিজ্ঞতা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় শিয়ালকোল ইউনিয়নকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও উন্নয়নবান্ধব ইউনিয়নে পরিণত করা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবার মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এরশাদ রানা জানান, নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চুরি-ছিনতাই ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত করে অপরাধপ্রবণতা থেকে দূরে রাখার উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন—বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, টিসিবি কার্ডসহ সব ধরনের সরকারি সহায়তা কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম ছাড়াই প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে। ইউনিয়ন পরিষদের সব কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করা হবে।

চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ রানা বলেন, “আসুন, আমরা সবাই ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি বৈষম্যহীন, সুন্দর, আধুনিক ও উন্নত শিয়ালকোল ইউনিয়ন গড়ে তুলি। জনগণের আস্থা ও সহযোগিতাই হবে আমার সবচেয়ে বড় শক্তি।”

তিনি ইউনিয়নবাসীর উদ্দেশে আরও বলেন, আপনাদের একটি মূল্যবান ভোট, আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা শিয়ালকোল ইউনিয়নের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তাই তিনি আসন্ন নির্বাচনে সকলের সমর্থন ও দোয়া কামনা করেন।

শেয়ার করুনঃ