,
সর্বশেষ
জোরপূর্বক টিপসই নিয়ে বৃদ্ধা মায়ের জমি নিজের নামে রেজিস্ট্রি করলেন বড় ছেলে
সিরাজগঞ্জে অসুস্থ যুবদল নেতা সাইফুলকে দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিলেন সাইদুর রহমান বাচ্চু
বেলকুচিতে দেলুয়া কমিউনিটি ক্লিনিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও আফরিন জাহান
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক ফারুক আহমেদ’র পিতার দাফন সম্পন্ন
সিংড়ায় থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
সলঙ্গা থানা পুলিশ কর্তৃক আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের ১১ নারী সদস্য আটক
সিরাজগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের প্রাক্টিস রেজিস্ট্রেশনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সিরাজগঞ্জে বেকারি কারখানায় ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, ১০ হাজার টাকা জরিমানা
ছাউনির অভাবে সিংড়া বাসস্ট্যান্ডে দুর্ভোগে সাধারণ যাত্রীরা
সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ড সমৃদ্ধ করতে ১০ লাখ টাকা অনুদান দিলেন হাজী মো. আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে বেকারি কারখানায় ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

ফটোকার্ড

সিরাজগঞ্জে বেকারি কারখানায় ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় অবস্থিত রিফাত বেকারি কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বেলা ১১টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানকালে দেখা যায়, বেকারি কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেসার্স রিফাত বেকারির মালিক মো. রাজিব শেখকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদস্য এবং ব্যাটেলিয়ন আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ