শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

অসহায় নারীদের মুখে হাসি ফোঁটাতে পারাই আমার সবচেয়ে বড় অর্জন- হাজী আব্দুস সাত্তার

Download Photocard

জেবুন্নেছা ইয়াসমিন,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তারের নিজস্ব অর্থায়নে  দুঃস্থ অসহায় ৪০ জন নারীকে স্বাবলম্বী করতে তাদেরকে তিনমাস ব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র ও প্রত্যেকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে।

শনিবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন নারীদের মাঝে সনদপত্র বিতরণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি  ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার।

এ সময় হাজী আব্দুস সাত্তার বলেন,আমার জীবনের লক্ষ্য হচ্ছে সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করা। সমাজের অসহায় নারীদের মুখে হাসি ফোঁটাতে পারাই আমার সবচেয়ে বড় অর্জন। আজ যেসব মা ও বোনদের হাতে আমরা সেলাই মেশিন তুলে দিচ্ছি তারা যেনো নিজের পরিবারকে সমৃদ্ধ করতে পারে এবং সন্তানদের পড়াশোনা চালিয়ে নিতে পারে।

সেলাই মেশিনপ্রাপ্তদের মধ্যে বিধবা রা‌শিদা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন,আমার স্বামী মারা যাওয়ার পর সংসার চালানো ছিল কষ্টকর। এই মেশিনের মাধ্যমে আমি আবার নতুন করে আবারও বাঁচার স্বপ্ন দেখতে পারছি। হাজী সাত্তার সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করি তিনি যেনো সুস্থ ও ভালো থাকেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান।  আরও বক্তব্য রাখেন  হাজী কোরপ আলী সরকার কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মোকতেল হোসেন,দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম খান রানা,সাবেক পৌর কাউন্সিলর আমির হোসেন, এলাকার মুরুব্বি আজাহার আলী মন্ডল,ধানবান্ধি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী,সাবেক সাধারণ হিল্টন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল আহমেদ, ব্যবসায়ী ও নাট্যকর্মী এসএম মুছা এবং সেলাই মেশিন প্রশিক্ষক  মুন্নি মাহমুদ মুন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

উল্লেখ্য– ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজ সেবক হাজী আব্দুস সাত্তার তার নিজস্ব অর্থায়নে এলাকার অসহায় দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে দীর্ঘদিন যাবৎ  সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম সহ ধর্মীয় ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০