শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
দেশকে ভালোবাসার অঙ্গীকার আর পরিচ্ছন্ন রাজধানী গড়ার প্রত্যয়ে ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দলের আয়োজনে গ্রীন ও ক্লিন ঢাকা কর্মসূচির অংশ হিসেবে হাতিরঝিল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) সকালে রাজধানীর অন্যতম নান্দনিক বিনোদনকেন্দ্র হাতিরঝিলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন ধরনের আবর্জনা অপসারণ করেন।পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও নাগরিক দায়িত্ব পালনে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন,পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয় এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব ও দেশপ্রেমের অংশ। একটি পরিচ্ছন্ন নগরী কেবল সৌন্দর্যই বৃদ্ধি করে না বরং সুস্থ নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা আরও বলেন,সবার আগে বাংলাদেশ’ কেবল একটি স্লোগান নয় এটি দেশের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার প্রতীক। নিজেদের অবস্থান থেকে ছোট ছোট ইতিবাচক উদ্যোগের মাধ্যমেই একটি সবুজ,পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আগামী দিনেও পরিবেশ রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার নানা কর্মসূচি অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য: পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ও স্বেচ্ছাসেবী মনোভাব হাতিরঝিল এলাকায় আগত সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলে। অনেকেই এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং একটি পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০