বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
জীবন দেবো কিন্তু মায়েদের সম্মান নিয়ে কাউকে টানাটানি করতে দেব না : ডা. শফিকুর রহমান
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে কূটনীতিকেরা
অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসহায়‌দের মা‌ঝে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান
সিরাজগঞ্জে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ
ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সিরাজগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী সেলিম রেজা
ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা
আজ পবিত্র শবে বরাত রহমত ও মাগফিরাতের রজনী
সিরাজগঞ্জে সেবা প্রদান প্রক্রিয়া এবং সুশাসন নিশ্চিতকরণে সময়ানুবর্তিতা,স্বচ্ছতা ও জবাবদিহিতার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ঘাটাইলে সাইফুল্লাহ হায়দারের শাপলা কলি মার্কার গণজোয়ার

আয়শা রশিদ বিদ্যানিকেতনে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব ২০২৬-এর সমাপনী ও বৃত্তি প্রদান

ছাম্মি আহমেদ আজমীর :
“আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে”এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের আয়শা রশিদ বিদ্যানিকেতন স্কুলে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব ২০২৬-এর সমাপনী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল কালীদাসগাঁতী এলাকায় অবস্থিত আয়শা রশিদ বিদ্যানিকেতন প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বিদ্যালয়ের পরিদর্শক মো: ওমর ফারুক,সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান প্রমুখ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, আয়শা রশিদ বিদ্যানিকেতনের সাবেক অধ্যক্ষ আমিনা খাতুন,পরিচালক অ্যাডভোকেট মো: সাইফুল ইসলাম, পরিচালক গাজী ফজলুল মতিন মুক্তা,পরিচালক ফেরদৌস রবিন,প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান এবং কর্মকর্তা (হিসাব ও সম্পদ) মোঃ গোলাম মওলা তালুকদার সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। উচ্চমান ও গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই।” তারা আরও বলেন, আয়শা রশিদ বিদ্যানিকেতন কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সৃজনশীলতা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষক-শিক্ষিকা,পরিচালক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে বলে বক্তারা উল্লেখ করেন।গুণগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা,চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতাসহ নানামুখী কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় দিবসসহ বিদ্যালয়ের প্রতিটি আয়োজন সবার সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হচ্ছে বলেও তারা সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী দিনে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়।
উল্লেখ্য, উৎসবের বিভিন্ন দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও শিক্ষামূলক কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আনন্দের পাশাপাশি শেখার পরিসর আরও বিস্তৃত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে আয়শা রশিদ বিদ্যানিকেতন আবারও প্রমাণ করেছেসংস্কৃতি ও মানবিক চর্চার সঙ্গে যুক্ত হলেই শিক্ষা হয় পরিপূর্ণ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭