শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল

Download Photocard

মো.মোকলেসুর রহমান মামুন :
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ : বাংলাদেশ পুলিশে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সেবার স্বীকৃতি হিসেবে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আসাদুজ্জামান শাকিল অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি লাভ করেছেন।

সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিবিআই, সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা যায়, দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় মোঃ আসাদুজ্জামান শাকিল এই পদোন্নতি লাভ করেন। তাঁর এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো পুলিশ বাহিনীর জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন দায়িত্বে তিনি আরও দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন জেলা পুলিশ সুপার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০