শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে আলমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে হেলথ কেয়ার ক্লাব গঠন 

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

ভিএস‌ও বাংলাদেশের অর্থায়নে দেশের বিভিন্ন জেলায় জেলা যুব ফোরামের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক হেলথ কেয়ার ক্লাব এবং মাধ্যমিক বিদ্যালয়ে SRHR ক্লাব গঠন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ২১ জুন রোজ শনিবার সিরাজগঞ্জ জেলা যুব ফোরামের উদ্যোগে ও ফোরামের সভাপতি মোঃ আবু সালেহ মুছা (নয়ন) এর পরিচালনায় আলমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে  একটি  হেলথ কেয়ার ক্লাব গঠন করা হয়েছে। এই ক্লাব শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার বিষয়ে শিক্ষা প্রদান করবে।

 ক্লাবটি ৪০ জন শিক্ষার্থীদের নিয়ে গঠিত, যারা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করবে।

ক্লাবের উদ্বোধনী আয়োজনে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত মৌলিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি, ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। 

এই ক্লাবের উদ্যোগে একটি স্বাস্থ্য মেলা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতামূলক সেশন, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা হবে। এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আরও বাস্তবভিত্তিক জ্ঞান লাভ করবে এবং নিজেদের ও সমাজের সুস্থতার জন্য কাজ করতে উদ্বুদ্ধ হবে। সিরাজগঞ্জ জেলা যুব ফোরাম মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি ১ টি প্রাথমিক বিদ্যালয় ও ১ টি কমিউনিটিতে ক্লাব গঠন ও সাস্থ্য সামগ্রী বিতরণ করেন। 

এসময়ে উক্ত প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান বলেন , ভিএস‌ও বাংলাদেশ এর অর্থায়নে দেশের জেলা যুব ফোরাম গুলো যেভাবে এ বিষয়ে কাজ করে যা নিতান্তই প্রশংসার দাবিদার , তিনি ক্লাবের সদস্যদের বলেন , তোমরা এখন যা শিখলা ও আমাদের কে যে সাস্থ্য উপকরণ গুলো উপহার দিলো এগুলো তোমরা স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে যারা যখন সমস্যায় পড়বে তাদেরকে দিবে ব্যাবহার করতে এবং এগুলো শেষে যদি আরো লাগে সে ক্ষেত্রে আমি নিজে সহায়তা করে তোমাদের এই ক্লাবে কিনে দিবো । 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুব ফোরাম এর সভাপতি  মোঃ আবু সালেহ মুছা নয়ন , সাংগঠনিক সম্পাদক মুনতাহ মুন , কোষাধ্যক্ষ তৌফিক মাহমুদ , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনেন নাঈম মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আমিনা খাতুন , পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক রুহুল খান কার্যনির্বাহী সদস্য  , মোঃ ইসমাইল হোসেন , মোঃ মিঠু ইসলাম , প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান , সহকারী শিক্ষক মোঃ আব্দুল আলিম সহ প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০