শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে জেলা বিএনপির জরুরি যৌথসভা 

Download Photocard

 সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলে কটুক্তির প্রতিবাদে জেলা বিএনপির আয়োজনে এক জরুরি যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার (২৯ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টায় শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, একজন সম্মানিত জাতীয় নেতাকে উদ্দেশ্য করে ভিত্তিহীন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করা রাজনৈতিক শিষ্টাচারবিরোধী এবং নিন্দনীয়।

বক্তারা আরও বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি ও জনগণের কল্যাণে কাজ করে আসছেন। তাকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে অপপ্রচার চালানো একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তারা। অবিলম্বে এ ধরনের কটুক্তির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

সভায় নেতারা দলীয় ঐক্য সুদৃঢ় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল নেতাকর্মীকে বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন তারা।

জরুরি যৌথসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মোকবুল হোসেন চৌধুরী এবং সঞ্চালনা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধরণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য সাইদুর রহমান বাচ্চু। 

যৌথ সভায়  সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ -সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মোঃ আনিসুর রহমান পাপ্পু, ভিপি অমর কৃষ্ণ দাস,  খ. ম রকিবুল হাসান রতন,  সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট, মোঃ আলমগীর হোসেন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, নূর কায়েম সবুজ, মোঃ রাশেদুল হাসান রন্জন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ওলামা দল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০