শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

ইসলামিয়া মডেল মাদরাসার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

ইসলামিয়া মডেল মাদরাসা, সিরাজগঞ্জ-এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে মাদরাসার হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পর্ষদের ট্রেজারার অধ্যক্ষ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্তি পেতেই স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয়েছিল। অসংখ্য মানুষের আত্মত্যাগ, আহত ও পঙ্গুত্ব বরণ এবং সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আদর্শকে ধারণ করেই স্বাধীনতার প্রকৃত সুফল নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশে বাকস্বাধীনতা, ভোটাধিকার ও মানবাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সমাজের প্রতিটি ক্ষেত্রে বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক চর্চা অব্যাহত রাখতে হবে।

এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সকল শহীদ, আহত, পঙ্গু ও সম্ভ্রমহারা ব্যক্তিদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

মাদরাসার শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ইব্রাহিম খলিলুল্লাহ। এছাড়া শিক্ষকমণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, আলমগীর হোসেন, আবু জাফর তারিফ, ঐশী আলম, হালিমা খাতুন প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০