শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

উন্নত দেশ সমৃদ্ধশালী জাতি গঠনে তারেক রহমানের বিকল্প নেই- জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস

Download Photocard


মোঃ হোসেন আলী (ছোট্ট) : “উন্নত দেশ ও সমৃদ্ধশালী জাতি গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন  সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস।
জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাসবলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণতা, তৎপরতা এবং দিকনির্দেশনায় দেশ স্বৈরশাসক মুক্ত হয়েছে। এর ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক ধানের শীষ বিজয়ী হলে দেশনায়ক তারেক রহমানই এদেশের প্রধানমন্ত্রী হবেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানই যোগ্য ব্যক্তিত্ব।
তিনি অভিযোগ করে বলেন, “স্বৈরশাসকের পতনের পর দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্ট হাসিনার নিষিদ্ধ রাজনৈতিক দল নানা অপচেষ্টা চালাচ্ছে। দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে এবং নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করতেই এসব অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।” তিনি আরো বলেন, হত্যা, খুন, রাহাজানি, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়ে স্বাধীনতা এবং জুলাই বিপ্লবকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণে তারেক রহমান প্রবর্তিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান ভিপি অমর কৃষ্ণ দাস। পাশাপাশি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাংগঠনিক কাঠামো আরও মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘ সুস্থতা ও কল্যাণে সকলের  কাছে দোয়া কামনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০