শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

উল্লাপাড়ায় গাছের পাতা নিয়ে দ্বন্দ্বে নিহত আজিজুলের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ উল্লাপাড়ায় কাঁঠাল গাছের পাতা নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্বের ঘটনায় প্রতি পক্ষের আঘাতে নিহত আজিজুলের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৬ মে) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের দাদপুর নতুন পাড়া গ্রামে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা আজিজুল হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান।

বক্তারা বলেন, এক মাস পেরিয়ে গেলেও হত্যা মামলার কোন আসাসী গ্রেফতার করেনি পুলিশ। অথচ আসামি পক্ষের দেওয়া মিথ্যা লুটপাটের মামলার তদন্ত নিয়ে তৎপর তারা। আমরা দ্রুত আসামীদের গ্রেফতার চাই।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল সোমবার দুপুরে আজিজুলের নিজ বাড়ির কাঁঠাল গাছের পাতাসহ ডাল কাটার সময় প্রতিবেশী হাজী আশরাফ আলীর জায়গায় সেটি পরে। পাতা সংগ্রহ করতে গেলে প্রথমে আশরাফ এতে বাঁধা দিলে বাকবিতন্ডা শুরু হয়। পরে আশরাফ ও তার দুই ছেলে নুর মোহাম্মদ এবং নুরে আলমকে সঙ্গে নিয়ে এসে আজিজুলকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে।

এলাকাবাসী আজিজুলকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আজিজুলের মৃত্যু হয়। এই ঘটনায় আজিজুলের পিতা শামছুল হক বাদি হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০