শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

উল্লাপাড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কুরআন খতম

Download Photocard

মো.মোকলেসুর রহমান মামুন :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দোয়া মাহফিল, কুরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদের উদ্যোগে সোমবার দুপুরে উল্লাপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শরাফত আলীর বাসভবনে এ কর্মসূচি আয়োজন করা হয়।

দোয়া মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এলাকায় এক ধর্মীয় ও মানবিক পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম শরাফত আলীর পুত্র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, জেলা যুবদলের সদস্য একরামুল হক ওয়ারেস, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার, যুগ্ম আহ্বায়ক রতন হোসেন, সাবেক পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম আউলিয়া, যুবদল নেতা আ. মান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আয়োজকরা জানান, উল্লাপাড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় এমন দোয়া ও মানবিক আয়োজন আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০