শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

উল্লাপাড়ায় ধান ভাগাভাগি নিয়ে কৃষককে মারপিট,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মনিরপুর গ্রামের মাঠে ধান ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ জুন ২০২৫খ্রিঃ) দুপুরে এই হামলার শিকার হন মনিরপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুল খালেক (৪৫)। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আব্দুল খালেক নিজ জমিতে ধান কাটছিলেন। এসময় ধান ভাগাভাগি নিয়ে বেতকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাজু (২৭) তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাজু তাকে বেধড়ক মারপিট করেন এবং হাতে থাকা কাস্তে দিয়ে খালেকের মাথায় আঘাত করেন, এতে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। রাজুর পিতা আব্দুর রাজ্জাক (৫০) দ্রুত ঘটনাস্থলে এসে খালেককে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

আহতের ছেলে মোঃ শরিফুল ইসলাম জানান, আমার বাবা ধান কাটছিলেন। হঠাৎ রাজু এসে ঝগড়া শুরু করে। একপর্যায়ে রাজু ও তার পিতা আব্দুর রাজ্জাক তাকে (খালেক) বেধড়ক মারপিট করে এবং কাস্তে দিয়ে মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায় এবং গুরতর আহত হন।

পরিবারের লোকজন প্রথমে আব্দুল খালেককে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আব্দুল খালেক বাদী হয়ে রাজু ও তার পিতা আব্দুর রাজ্জাককে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবারের দাবি, ঘটনার পর অভিযুক্তরা তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০