শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

উল্লাপাড়ায় পেশিশক্তির ভয় দেখিয়ে সরকারি সড়কের ১৭ গাছ কেটে বিক্রি করলেন যুবক

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাবু ইসলাম (৩০) নামের এক যুবক সরকারি সড়কে লাগানো ১৭টি গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। তবে ওই যুবকের দাবি, তিনি তাঁর সীমানার গাছ কেটেছেন। সোমবার ( ২৬ মে ২০২৫খ্রিঃ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কুচিয়ামারা-প্রতাব সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছে কেটে নিয়ে বাজারে বিক্রি করা হয়।

বাবু ইসলাম উপজেলার আলিয়ারপুর গ্রামের রহমত আলীর ছেলে। এ বিষয়ে স্থানীয় ব্যক্তিদের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। বাঙ্গালা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ১৭টি গাছ কাটার অভিযোগ মিলেছে।’

এলাকাবাসী জানায়, আজ সকালে উপজেলার কুচিয়ামারা-প্রতাব সড়কের পাশে ইউক্যালিপটাসসহ ১৭টি গাছ কেটে নেন বাবু ইসলাম। এ বিষয়ে স্থানীয় ব্যক্তিরা নিষেধ করলে পেশিশক্তির ভয় দেখিয়ে তিনি গাছগুলো কেটে পাশের প্রতাববাজারে কাঠের ব্যবসায়ীর বিক্রি করেন। সরকারের কোনো অনুমতি ছাড়াই বাবু ইসলাম সড়কের এসব গাছ কেটে বিক্রি করেছেন। এসব গাছের আনুমানিক মূল্য ২ লাখ টাকা। এর আগেও এই সড়ক থেকে বেশ কিছু গাছ কেটে বিক্রি করে দুর্বৃত্তরা।

এ বিষয়ে অভিযুক্ত বাবু ইসলাম বলেন, ‘আমার সীমানার গাছ আমি কেটেছি। তাতে কার কী বলার আছে। এ বিষয়ে আমি কোনো আইন মানি না।(সুত্র-প্রথম আলো)

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০