শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
হ্যাঁ মানে আজাদি, আর না মানে গোলামি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের রায়ই হবে চূড়ান্ত শক্তি- ডা. শফিকুর রহমান
সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আইডিয়াল শিক্ষা পরিবার ফাউন্ডেশনের বৃত্তি পুরস্কার প্রদান
সিরাজগঞ্জে ধানের শীষ প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ভোট চাইলেন ভাতিজা জাভেদ হাসান মাহমুদ
উল্লাপাড়ায় ভোট কেন্দ্র পরিদর্শন,জনসাধারণ ও  সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু
শাহজাদপুরে এনসিপি’র শাপলা কলির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধানের শীষে পক্ষে সদর উপজেলা ও শহর ওলামা দলের প্রচার মিছিল ও ভোট প্রার্থনা
সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন : সভাপতি অধ্যক্ষ মাছুদ রানা, সম্পাদক হুসনে আরা জলি
নির্বাচনী প্রচারকালে মহিলাদের উপর হামলা, হেনস্থা ও কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল
আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

উল্লাপাড়ায় ভোট কেন্দ্র পরিদর্শন,জনসাধারণ ও  সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে থানা এলাকায় ভোট কেন্দ্র পরিদর্শন, জনসাধারণ ও  সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।সানতু।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)  উল্লাপাড়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ এবং সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন।

উক্ত সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণের নিকট নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়। একইসাথে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার বিষয়ে সকলকে সচেতন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), সিরাজগঞ্জ,মোঃ হাফিজুর রহমান,সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),  মোঃ  আসাদুজ্জামান শাকিল,শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, উল্লাপাড়া থানা,ধীমান কুমার মন্ডলসহ  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও জনসাধারণ।

উল্লেখ্য- আগমী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের নির্বাচনের জন্য ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য একটি সাধারণ নির্বাচন।এই নির্বাচন বাংলাদেশের পরবর্তী সরকার নির্ধারণ করবে। ২০২৪ সালের আগস্ট থেকে দেশ পরিচালনা করা, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভোট অনুষ্ঠিত হবে। সাধারণ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের উপর একটি সাংবিধানিক গণভোটও অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭