শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন : সভাপতি অধ্যক্ষ মাছুদ রানা, সম্পাদক হুসনে আরা জলি

Download Photocard

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাছুদ রানা ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নারী উদ্যোক্তা হুসনে আরা জলি।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আইনজীবী রুহুল আমিন সিদ্দিকী খসরু, সহকারী শিক্ষক তানজিলা খাতুন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুর্নীতি দমন কমিশনের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপ পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতিবিরোধী গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন স্বাক্ষরিত এক আদেশে চলতি বছরের ২৫ জানুয়ারি এ সংক্রান্ত স্মারক জারি করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্য আরিফুল ইসলাম, ব্যবস্থাপক এস এম কবির উদ্দিন, আইনজীবী তাজ উদ্দিন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মোহা. আরিফুল গণি সরকার লিমন, মানবাধিকার কর্মী অমিত কুমার ঘোষ, আইনজীবী নাদিম ইবনে মোস্তফা, উপাধ্যক্ষ নুসরাত জাহান নিশা, জাগোনিউজ২৪.কম-এর জেলা প্রতিনিধি মো. আব্দুল মালেক এবং জেলা মডেল মসজিদের ইমাম মো. তরিকুল ইসলাম।

এই কমিটির কার্যক্রম সিরাজগঞ্জ সদর উপজেলা ও জেলার প্রশাসনিক এলাকায় সীমাবদ্ধ থাকবে। কমিশন কর্তৃক জারিকৃত “গঠনতন্ত্র ও কার্য নির্দেশিকা, মে ২০১০ (২০১৬ পর্যন্ত সংশোধিত)” অনুযায়ী কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং চলতি মাসের ৮ ফেব্রুয়ারি নবগঠিত কমিটি পূর্ববর্তী কমিটির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে কার্যক্রম শুরু করবে। এ কমিটির মেয়াদ হবে তিন বছর। আরও জানা যায়, কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা সংঘ গঠন, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, সেমিনার-আলোচনা সভা আয়োজন, ধর্মীয় প্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী বক্তব্য প্রদান এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনির্দিষ্ট অভিযোগ প্রেরণ।

একই সঙ্গে কমিটিকে কমিশনের অনুসন্ধান বা তদন্ত কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ না করা, সরকারি বা বেসরকারি দপ্তরের দাপ্তরিক কাজে প্রভাব বিস্তার না করা এবং ব্যক্তিগত স্বার্থে মিথ্যা বা হয়রানিমূলক অভিযোগ না পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০