শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

উল্লাপাড়ায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

Download Photocard

বায়েজিদ হোসেন, (উল্লাপাড়া) সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

মোড়দহ-গাড়াবাড়ী দাখিল মাদ্রাসার সুপার সিরাজগঞ্জ জেলা ওলামালীগের প্রচার সম্পাদক নুরুল আলম আনসারীর বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ এনে মোড়দহ-গাড়াবাড়ী এলাকাবাসী উল্লাপাড়া গ্রীন চিলিস হোটেলে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫খ্রিঃ) সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী এ্যাড. আবু তালেব।

তিনি বলেন, মোড়দহ গাড়াবাড়ি মাদ্রাসায় নুরুল আলম আনসারী সুপার হিসেবে যোগদানের পর থেকেই মাদ্রাসার শিক্ষার মান নিম্নমুখী হয়। তিনি জেলা ওলামালীগের প্রচার সম্পাদক হওয়ায় দলীয় প্রভাব খাঁটিয়ে অন্যান্য শিক্ষকদের উপর জুলুম নির্যাতন করেন। তার সাথে মতের অমিল হলে শিক্ষকদের হয়রানি করেন। এমনকি তখন তিনি দুইজন জামায়াত সমর্থিত শিক্ষককে পুলিশ দিয়ে ধরিয়ে দেন। শিক্ষকদের নির্যাতন ছাড়াও মাদ্রাসার অর্থতছরুপ করেন। গত ৫ আগষ্ট আন্দোলন সংগ্রামে সরকার পতনের পর থেকেেই তিনি আর মাদ্রাসায় উপস্থিত হননি। তার বিরুদ্ধে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা রঞ্জু হত্যা মামলা হয়। এ মামলায় কয়েকমাস জেল খাটেন এবং দুইবার রিমান্ডেও ছিলেন। জেল থেকে বেরিয়েও পলাতক নুরুল আলম আনসারী।

তিনি আরো বলেন, আমরা গোপন সুত্রে জানতে পারি তিনি বেতন তোলার পায়তারা করছেন। পরে এলাকাবাসীর পক্ষ থেকে আ: আলিম যাবতীয় ঘটনা উল্লেখ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগ দেয়ার পরেও সুপার বেতন তুলেছেন। আমরা তার উত্তোলনকৃত সকল অর্থ সরকারি কোষাগারে ফেরত দেয়ার দাবি জানাচ্ছি। এছাড়া তিনি দায়িত্বে থাকাকালীন সময়ে আমাদের হিসেব অনুযায়ী মাদ্রাসার প্রায় সত্তর লক্ষ টাকা আত্মসাৎ করেছে আমরা সে টাকা ফেরত এবং অন্যান্য হিসাব চাচ্ছি। অন্যথায় আমরা বড় কর্মসূচি গ্রহণ করবো।
সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০