বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হলেন উল্লাপাড়া উপজেলার সাবেক ইউএনও উজ্জল হোসেন
সিরাজগঞ্জ সদর থানা শ্রমিক দলের সহ-সভাপতি নুর-ই- আলম তালুকদার এর পক্ষ থেকে নবনির্বাচিত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রাণঢালা অভিনন্দন
সিরাজগঞ্জ কেমিস্টস এন্ড ড্রাগিস্টসের পক্ষ থেকে নবনির্বাচিত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে শুভেচ্ছা ও অভিনন্দন
সিরাজগঞ্জে রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে বসন্ত উৎসব ও পিঠা মেলা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
উল্লাপাড়ায় শিশু তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত নারী সহ-সাধারণ সম্পাদক মরিয়ম রহমান উর্মির নিরঙ্কুশ বিজয়
সিরাজগঞ্জে তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত রফিক-কর্নেল পরিষদের নিরঙ্কুশ বিজয়
আজ সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি 
গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা

উল্লাপাড়ায় শিশু তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ বছরের স্কুলছাত্র তামীম হোসেন হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অপর এক আসামিকে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু তামীম। পরদিন সকালে বাড়ির পাশের একটি সরিষার খেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, তাকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তদন্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানতে পারে। গ্রেপ্তারকৃত তিন আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

দীর্ঘ ৯ বছরের বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ উপস্থাপন শেষে আদালত এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর রফিক সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭