শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জ কেমিস্টস এন্ড ড্রাগিস্টসের পক্ষ থেকে নবনির্বাচিত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে শুভেচ্ছা ও অভিনন্দন

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :

সিরাজগঞ্জ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত বিদ্যুৎ,খনিজ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনের সভাপতি ফকরুল ইসলাম রাকিব এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় ফকরুল ইসলাম রাকিব বলেন,ইকবাল হাসান মাহমুদ টুকু চাচার মতো একজন দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিবিদের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ দেশের জন্য অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ। তাঁর নেতৃত্বে দেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাত আরও গতিশীল হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।সিরাজগঞ্জের সন্তান হিসেবে তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভে জেলাবাসী গর্বিত। ফকরুল ইসলাম রাকিব আরও বলেন,বর্তমান সময়ে দেশের শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, মন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এই খাতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে এবং জনগণ তার সুফল ভোগ করবে।

উল্লেখ্য:কেমিস্টস এন্ড ড্রাগিস্টস জেলার শাখার সকল সদস্য বৃন্দ পক্ষ থেকে নবনির্বাচিত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সফলতা কামনা করেন এবং দেশের কল্যাণে তাঁর ভূমিকা আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ফকরুল ইসলাম রাকিব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০