শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

উল্লাপাড়ায় সাবেক এমপি আব্দুল হামিদ আর নেই

Download Photocard

নজরুল ইসলাম,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রবীণ নেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার আর নেই।
তিনি শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার জানাজার নামাজ শনিবার বেলা ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার নাইমুড়ী রুয়াপাড়া কবরস্থানে অনুষ্ঠিত হবে।
অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে ১৯৮৭ সালে সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি উল্লাপাড়া উপজেলার সাতটিকরি গ্রামে জন্মগ্রহণ করেন এবং দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০