শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

উল্লাপাড়ায় যুবলীগ নেতা ইসরাফিল হলেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি 

Download Photocard

এইচএম মোকাদ্দেস,,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি থেকে ইউনিয়ন কৃষকদলের সভাপতি হয়েছেন  ইসরাফিল নামের এক যুবলীগ নেতা। এর আগে তিনি উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সহ- সভাপতি হিসেবে  দায়িত্ব পালন করেছেন।

বিগত সময়ে সে লাহিড়ী মোহনপুর ইউনিয়ন যুবলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে আওয়ামী লীগের সময়ে বালুর ব্যবসা করে  বিপুল অর্থের মালিক হয়েছেন। ২০২৪ সালে অনুষ্ঠিত শেখ হাসিনার এক তরফা  জাতীয়  নির্বাচনে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের আওয়ামী লীগ থেকে মনোনীত এমপি প্রার্থী শফিকুল ইসলাম শফির নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের  কাছে লিফলেট বিতরণের বিভিন্ন ছবিতে ইসরাফিলকে দেখা যায়।

গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর হঠাৎ করে ইসরাফিল ওয়ার্ড যুবলীগ থেকে কৃষক দলের সভাপতির পদ পেয়েছেন। এতে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। প্রশ্ন উঠেছে অবৈধ অর্থের বিনিময়ে  তিনি যুবলীগ থেকে সরাসরি কৃষকদলের সভাপতি পদ বাগিয়ে নিয়েছেন। এবিষয়ে অভিযোগ  উঠলে জেলা কৃষক দল একটি তদন্ত কমিটি গঠন করেছে।

জানাযায়, লাহিড়ী মোহনপুর ইউনিয়ন কৃষক দলের ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রজব আলী। এরপর থেকে পুরো উল্লাপাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ক্ষোভের সৃষ্টি হয়েছে বিএনপির নেতাকর্মীদের মাঝে।

এ বিষয়ে সাবেক যুবলীগ নেতা ও বর্তমান কৃষকদলের সভাপতি ইসরাফিল হোসেনকে মুঠোফোনে প্রশ্ন করলে তিনি কথা না বলেই ফোনটি কেটে দেন।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনি বলেন ইসরাফিল যুবলীগ করে কিভাবে ইউনিয়ন কৃষক দলের সভাপতি পদ পেয়েছেন তা তিনি জানেন না।

এবিষয়ে  উল্লাপাড়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রজব আলী বলেন, ইসরাফিল যুবলীগ করেছে এটা আমাদের জানা  নেই। 

উপজেলা কৃষক দলের সভাপতি  শহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে জেলা কমিটি একটি তদন্ত কমিটি গঠন করেছে।তদন্ত শেষে  এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা কৃষক দলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন ঠান্ডু বলেন, এবিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ####

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০