শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

উল্লাপাড়া ও রায়গঞ্জে পৃথক অভিযানে পানির ট্যাংকি থেকে বিপুল পরিমান তেল জব্দ,আটক ২

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :সিরাজগঞ্জ জেলা পুলিশ উল্লাপাড়া ও রায়গঞ্জে পৃথক অভিযান চালিয়ে পানির ট্যাংকি ও একটি দোকান থেকে ২১শ লিটার ডিজেল জব্দ করেছে। এ ঘটনায় অবৈধ কারবারী দুই জনকে আটক করা হয়েছে। 

আজ বুধবার(১ এপ্রিল ২০২৬) বিকেলে উল্লাপাড়া উপজেলা সলঙ্গার চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ ও রায়গঞ্জের চান্দাইকোনায় তেলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো- শাহজাদপুর উপজেলার শাহাদত হোসেন ও রায়গঞ্জ উপজেলার খিরিতলা গ্রামের প্রকাশ কুমার মাহাতো।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান জানন গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ার চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের তেলের অভিযান চালানো হয়। এসময় দোকানে অবৈধভাবে মজুদ রাখা ১ হাজার লিটার ডিজেল জব্দসহ শাহাদত হোসেনকে আটক করা হয়। আটক শাহাদত দোকানের ভিতর অবৈধভাবে মিনি পাম্প বসিয়ে তেল বিক্রি করছিল। এছাড়াও পুলিশের আরেকটি টিম রায়গঞ্জের একটি তেলের দোকানে মিনি পাম্প বসিয়ে তেল মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে ১ হাজার লিটার ডিজেল জব্দ করেছি।

একই ভাবে রায়গঞ্জের চান্দাইকোনা এলাকায় দুটি পানির ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ১১ শ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। দুই স্থান থেকে দুজন কে আটক করা হয়েছে। দুটি স্থানেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এসময় সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুল ইসলাম এবং সলঙ্গা থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০