শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের ৯২৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন‎

Download Photocard


‎মোঃ হোসেন আলী (ছোট্ট) : ‎সিরাজগঞ্জের ৯২৩ ভোটকেন্দ্রে এক যোগে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ এর ভোটগ্রহন। একি সাথে উৎসবমুখর পরিবেশে ভোটপ্রদান করছেন ভোটারেরা। প্রতিটি কেন্দ্রেই নারী ও পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে সকাল থেকেই।

‎বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জের সদর উপজেলার সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটপ্রদান করেন সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু

এদিকে সয়াগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতে ইসলামী মনোনিত দাঁড়িপাল্লা মার্কায় সিরাজগঞ্জ সদর উপজেলা কামারখন্দ ২ আসনের মোঃ জাহিদুল ইসলাম তার নিজ কেন্দ্রে ভোট প্রয়োগ করেন।এদিকে ভোটগ্রহন উপলক্ষে জেলার সকল ভোটকেন্দ্রেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যাবস্থা।  এদিকে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুন্দর হয় তার জন্য জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট  মো: আমিনুল ইসলাম, পুলিশ সুপার, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা  সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মামুন খান, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আফিফান নজমু সহ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও  কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ,  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মঞ্জুর হাসান মাহমুদ খুশীর জ্যৈষ্ঠ ছেলে জাভেদ হাসান মাহমুদ। ধানের শীষ প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু একমাত্র ছেলে আবেদ হাসান মাহমুদ,  এসময়ে উপস্থিত ছিলেন।
প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার, বডিক্যাম সহ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল টিমও রয়েছেন জেলাজুড়ে। এবারের নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দিতা করছেন ৩৯ জন প্রার্থী। জেলায় মোট ভোটারের সংখ্যা ২৬ লক্ষ ৮৬ হাজার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০