শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

এনায়েতপুরে কাঠ ব্যবসায়ী ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

Download Photocard

ঈশরাক হোসাইন, এনায়েতপুর- চৌহালী(সিরাজগঞ্জ):
আজ শনিবার এনায়েতপুর হাটের কাঠ ব্যবসায়ী ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
এনায়েতপুর হাটের কাঠপট্টিতে উক্ত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েতপুর হাট বণিক সমিতির সভাপতি মাসুদ রানা সরকার। সঞ্চালনা করেন কাঠ ব্যবসায়ী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি মুক্তার হাসান।
সম্প্রতি এনায়েতপুরে কাঠ ব্যবসায়ী ঐক্য পরিষদের কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এনায়েতপুর কাঠ ব্যবসায়ী ঐক্য পরিষদের সভপতি পদে হাবিবুর রহমান হাবিল সরকার, সিনিয়র সহসভাপতি মুক্তার হাসান, সহ সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রঞ্জু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন বাবু, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলী, কোষাধ্যক্ষ নুর হোসেন শেখ, সহকারী কোষাধ্যক্ষ আতিকুর রহমান রসনাই, নির্বাহী সদস্য পদে যথাক্রমে মনিরুল ইসলাম, শাহ আলম, সাইদুল ইসলাম, মমিনুল ইসলাম (মমিন), রেজাউল শেখ ও নজরুল ইসলামকে নির্বাচিত করা হয়।
অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নেতা ডাক্তার মোফাজ্জল হোসেন, বণিক সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল খালেক শেখ ও এনায়েতপুর হাটের ইজারাদার আনিছুর রহমান প্রমুখ।
এ সময় বক্তাগণ বলেন, যেমন একটি ভেড়ার পাল থেকে একটি ভেড়া বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে যেমন নেকড়ে আক্রমণ করে ঠিক ব্যবসায়ীরা যদি একত্রিত না থাকে তাদের ব্যবসায় ভাটা পড়বে, এনায়েতপুরের ঐতিহ্য কাঠ ব্যবসায় যাতে করে কাঠ ব্যবসায় কোন প্রকার সমস্যা না হয় এ ব্যাপারে আপনারা সচেতন থাকবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০