,
সর্বশেষ
সিরাজগঞ্জে যমুনার ভাঙনে পূর্ব বাহুকায় বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিয়ানীবাজার সীমান্তে ৩৬ বোতল ভারতীয় মদ আটক
নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার
এনায়েতপুরে থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি লিয়াকত আলীর ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা‎
শাহজাদপুরে এক ট্রাক অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ : সন্ধানের দাবিতে মানববন্ধন
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
নওগাঁয় সুবিধাবঞ্চিত ৪১ ব্যক্তির মাঝে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান বিতরণ
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

এনায়েতপুরে থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি লিয়াকত আলীর ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা‎

ফটোকার্ড


‎ইছাহাক হোসেন,, এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ)  প্রতিনিধি– সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও চৌহালী উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান, ১নং সদিয়াচাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর ৭ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
‎রোববার বিকেলের দিকে এনায়েতপুর হাট চত্বরে লিয়াকত আলী স্মৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান মেম্বার, এসময় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইউসুফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ। এসময় এনায়েতপুর থানা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হাসান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ, ইউপি সদস্য সোহেল মোল্লা, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি মোঃ ওমর ফারুক, স্হল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্নআহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
‎প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভায়
‎বক্তারা বলেন, এনায়েতপুর থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন থেকে দীর্ঘ ১৮ বছর সভাপতির দায়িত্ব পালন করা লিয়াকত চেয়ারম্যানের জীবনি ছিলো বর্ণাঢ্য। দলের ক্রান্তিকালে সম্মুখসমরের এই মানুষটির মৃত্যুর পর এখন তেমন কেউ মনে রাখছে না বলে ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে আগামীতে দল লিয়াকত চেয়ারম্যানের পরিবারকে মূল্যায়ন করবে বলেও আশা প্রকাশ করেন।
‎পরে মরহুম লিয়াকত আলীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন ইকবাল হোসেন মাষ্টার।

শেয়ার করুনঃ