শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ১বছর পূর্তি উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ  

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

আগামী ০৫ নভেম্বর ২০২৫ ইং বুধবার ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ১বছর পূর্তি উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

কর্মসূচিঃ 

৩১ অক্টোবর ২০২৫ ইং তারিখে সন্ধ্যা থেকে তিনদিন ব্যাপী সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে আলোকসজ্জা করা হবে।

০৫ নভেম্বর ২০২৫ ইং বুধবার ভোর ৬.৩০ মিনিটে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলন। 

সন্ধ্যা ৭.০০ টায়  সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলায় আধুনিক কনফারেন্স রুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

থাকছে রাত ৯ টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান। 

অনুষ্ঠান সমূহে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। 

উক্ত সকল কর্মসূচিতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। 

প্রসঙ্গতঃ সিরাজগঞ্জ প্রেসক্লাবের ইতিহাস শুরু হয় ১৯৬৩ সালে। ওই বছরের একটি সভায় এই সংগঠনটির প্রথম কমিটি গঠিত হয়, যার সভাপতি ছিলেন প্রয়াত সাইফুল ইসলাম এম.এ. এবং সাধারণ সম্পাদক ছিলেন হাবিবুল আলম। পরবর্তীতে সিরাজগঞ্জ জেলায় রূপান্তরের পর, প্রেসক্লাবটির নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০