শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহের নিন্দা জানাল ঢাকা

Download Photocard

ঢাকা : বাংলাদেশ সরকার ভারতের কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহের জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এখানে এক বিবৃতিতে বলেছে, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারকে আহ্বান জানায়।’

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’ নামে কলকাতার একটি হিন্দু সংগঠন আয়োজিত সহিংস বিক্ষোভের কথা উল্লেখ করেছে।

বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে উল্লেখ করেছে, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে গতকাল বিকেলে কলকাতার হিন্দু সংগঠন ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’ সহিংস বিক্ষোভের আয়োজন করে।

বিবৃতিতে বলা হয়, এক পর্যায়ে সমাবেশ ও বিক্ষোভ সহিংস হয়ে ওঠে এবং বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙ্গে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দিয়েছে এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে।’

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মনে করা হলেও ডেপুটি হাইকমিশনের সকল সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করেছে এবং ভারত সরকারকে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি এর কূটনীতিক ও অ-কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০