শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

কাজিপুরের দুর্গম চরের মানুষের মাঝে ৩১ দফার বার্তা পৌছালেন বিএনপি নেতা সেলিম রেজা 

Download Photocard

নাবিউর রহমান (চয়ন) কাজিপুর:- কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা গত বৃহস্পতিবার কাজিপুরের দুর্গম চরের মানুষের মাঝে তারেক রহমানের ৩১দফা বিতরণ করেছেন। তিনি বৃহস্পতিবার সারাদিন চরাঞ্চলের নাটুয়াপাড়ায় লিফলেট প্রচারণা কর্মসূচি ও গণসংযোগ করেন। এবং শুক্রবার উপজেলার সোনামুখি ইউনিয়নের হরিনাথপুর হাট ও স্থলবাড়ি হাটের সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা বিতরণ ও গণসংযোগ করেন।

এ সময় তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফার কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যাতে সাধারণ খেটে খাওয়া মানুষ জানতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশকে নিয়ে কতটা সৃজনশীল চিন্তা করেছেন। এই ৩১ দফা সাধারণ গরিব দুঃখী মানুষের জীবনে পরিবর্তন ঘটাবে।  আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হবে। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিকল্প দৃষ্টিভঙ্গি হিসেবে বিএনপি’র অবস্থান পরিষ্কার করা।

তিনি আরো বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়া। শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি আত্মনির্ভরশীল, গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র গঠন করা। সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা। জনগণের কাছে এই কর্মসূচি তুলে ধরতে (সিরাজগঞ্জ-১) আসনের সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে আমরা ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ, জনসংযোগ ও প্রচারণা চালাচ্ছি।

কর্মসূচিতে কাজিপুর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০