শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

কাজিপুরের সোনামুখীতে ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ 

Download Photocard

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার  সোনামুখি বাজারে অবস্থিত ইসলামী এজেন্ট ব্যাংক লিমিটেডের  পরিচালক মোঃ আব্দুল লতিফের বিরুদ্ধে ব্যাংক  পরিচালনায় আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, সোনামুখি বাজারে অবস্থিত ইসলামী এজেন্ট ব্যাংক আব্দুল লতিফ, আহসান হাবীব  ও ইউসুফ উদ্দিন এই তিনজনের  মালিকানায় পরিচালনা হয়ে আসছে।

এদের মধ্যে আব্দুল লতিফকে ব্যাংকটি  পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ২০১৯ সাল থেকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট কার্যক্রম শুরু হয়। কার্যক্রম শুরুর পর থেকেই আব্দুল লতিফকে পরিচালনায় দায়িত্ব দেওয়া হয়।  দায়িত্ব পাওয়ার পর থেকেই আব্দুল লতিফ বিভিন্ন অনিয়ম ও আর্থিক  দুর্নীতিতে জড়িয়ে পড়েন। 

এবিষয়ে ওই ব্যাকের অপর দুই পার্টনার আহসান হাবীব ও ইউসুফ উদ্দিন অভিযোগ করে বলেন,আব্দুল লতিফ 

ব্যবসায়ী পার্টনারশিপের চুক্তিভঙ্গ করে নিজের খেয়াল খুশিমত ব্যাংকটি পরিচালনা করে নানাভাবে অর্থ আত্মসাত করে আসছে। আব্দুল লতিফ কোন পরামর্শ  না করেই তিন মালিকানার ব্যবহৃত ব্যাংকের পাসওয়ার্ড পরিবর্তন  করেন, শুধু তাই নয় গ্রাহকের নিজ নামে করা  অ্যাকাউন্টে আব্দুল লতিফের ব্যবহৃত  মোবাইল নম্বর সংযোজন করে গ্রাহকের অর্থ আত্মসাত করার পাঁয়তারা করছে। 

এবিষয়টি অপর দুই পার্টনার আহসান হাবীব ও ইউসুফ উদ্দিন অবগত হওয়ার পর চলতি মাসের ২ তারিখে এই বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশি বৈঠক  অনুষ্ঠিত হয়। ওই সালিশি বৈঠকে আব্দুল লতিফের   বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হয়।  এসময় আব্দুল লতিফকে বিষয়টি সংশোধনের  জন্য সময় বেধে দেয়া হলেও তিনি তা না মেনে তার ইচ্ছামত কার্যক্রম  চালিয়ে যাচ্ছেন। এতে ওই ব্যাংকের অপর দুই  পার্টনারের বিনিয়োগ ও গ্রাহকের অর্থ ঝুঁকিতে পড়েছে। 

এবিষয়ে ওই দুই ভুক্তভোগী ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট উদ্ধর্তন  কর্মকর্তাদের নিকট  তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এব্যাপারে   সোনামুখি   ইসলামী এজেন্ট ব্যাংক এর  পরিচালক আব্দুল লতিফ মুঠোফোনে জানান অভিযোগের বিষয়টি নিয়ে  ইসলামী ব্যাংক বগুড়া শাখা ও ধনুট শাখা ম্যানেজারের সাথে যোগাযোগ করে মিমাংসা করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০