শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

কাজিপুরে আমিনা মনসুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ক্লাসের উদ্বোধন

Download Photocard

নাবিউর রহমান (চয়ন) কাজিপুর:- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী আমিনা মনসুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা এগারটায় কলেজের দ্বিতীয়তলার হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমিনা মনসুর কলেজ পরিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম। কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল জলিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরান তেলাওয়াত এর পর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগণ।

শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচিতি পর্বের পর নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আনছার আলী, জীববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক দিবাকর সরকার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুমিনা আফরোজ বানু এবং শিক্ষক প্রতিনিধি, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ।

এরপর নবাগত শিক্ষার্থীদের কলেজের পরিচয় পত্র পরিয়ে দেন সমাজকর্ম বিভাগের প্রভাষক মনিরুজ্জামান স্বপন ও জীববিদ্যার প্রদর্শক মোকবুল হোসেন। পরে সঙ্গীতের মূর্ছনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০