শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

কাজিপুরে কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 
২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, সূর্যমূখী (হাইব্রীড),শীতকালীন, পেয়াঁজ, মসুর, খেসারী ও অড়হড় উৎপাদন, বৃদ্ধির লক্ষ্যে- কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায়- সিরাজগঞ্জ কাজিপুরের ৪’হাজার   ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের   বিনামূল্যে সরিষা  বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের জন প্রতি ১’কেজি করে সরিষা বীজ, ডিএপি সার-১০কেজি, এমওপি-১০কেজি করে  বিতরণ করা হয়। এরই ধারাবাহিকভাবে বিএডিসি কর্তৃক বীজপ্রাপ্তি সাপেক্ষে অন্যান্য ফসলের প্রণোদনার উপকরণ  মোট পাঁচ হাজার জন  কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানা যায়। কাজিপুর উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাজিপুর এর বাস্তবায়নে-
সোমবার (৩নভেম্বর-২০২৫ খ্রিঃ) সকাল ১১ টার দিকে কাজিপুর উপজেলা কৃষি অফিসের কার্যালয়ের এবং প্রশিক্ষণ কেন্দ্রের সন্মুখ হতে  উক্ত বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব  এবং  উদ্বোধন করেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। 
স্বাগত বক্তব্যে রাখেন, কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দিদারুল আহসান। এসময়ে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার হযরত  আলী, ও মুজাহিদ ইসলাম, এসএপিপিও,  সাংবাদিক, সুধীজন, সুবিধাভোগী  কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০